নিউজ ডেস্কঃ আরম্ভ হয়ে গিয়েছে ওডিআই বিশ্বকাপের (2023 ODI World Cup) লড়াই। প্রথম ম্যাচে গতবারের ফাইনালে দুই ফাইনালিস্ট ফের একবার মুখোমুখি হয়েছিল এবং দ্বিতীয় দিনে পাকিস্তানের মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস। ভারতীয় দল (Indian Cricket Team) নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে অক্টোবর মাসের ৮ তারিখে। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (India vs Australia)। কিন্তু এই ম্যাচে একটা অভূতপূর্ব ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে বিরাট কোহলির (Virat Kohli) কীর্তি ছুঁয়ে ফেলতে পারতেন শুভমান গিল (Shubman Gill)।

এই মুহূর্তে ভারতীয় স্কোয়াডের বিশ্বকাপের জন্য সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার হচ্ছেন কোহলি। আর ভারতীয় দলের সবচেয়ে তরুণ প্রতিভাবান ক্রিকেটার শুভমান গিল। কোহলি নিজের কেরিয়ারে এই নিয়ে চতুর্থবার ওডিআই বিশ্বকাপের মঞ্চে মাঠে নামবেন তিনি। এর আগে এই মানের কোন টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা নেই। তার কাছে এই অভিজ্ঞতা হবে একেবারেই নতুন। ২০১১ সালে কেরিয়ারে প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই তিনি এই লোভনীয় ট্রফিটি ছুঁয়ে দেখার সুযোগ পেয়ে গিয়েছিলেন কোহলি। শুভমন গেল কি সেই একই সৌভাগ্য হবে? তা নিয়ে জল্পনা চলছে।
ভারতীয় হিসেবে বিরাট কোহলির নামের পাশে একটি অসাধারণ রেকর্ড রয়েছে। সচিন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, কপিল দেব বা মহেন্দ্র সিংহ ধোনির মতো কোনও তারকাই এই কীর্তি গড়তে পারেননি। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে ওডিআই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে শতরান করেছিলেন বিরাট কোহলি। শুভমান গিলের সামনে রয়েছে সেই রেকর্ড ছোঁয়ার সুযোগ। যদিও ডেঙ্গু সংক্রমণ হওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচে তার মাঠে নামা নিয়ে সংশয়ে রয়েছে।
No comments:
Post a Comment